একনজরে দেখেনিন জলপাইগুড়ির ১২টি বিধানসভা কেন্দ্রের তথ্য - The News Lion

একনজরে দেখেনিন জলপাইগুড়ির ১২টি বিধানসভা কেন্দ্রের তথ্য

 


দি নিউজ লায়নঃ    


জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র :

২০১৬-র বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ধরিত্রী মোহন রায় কংগ্রেস প্রার্থী সুখ বিলাস বর্মাকে পরাজিত করে নির্বাচনে জয়ী হন। তৃণমূল প্রার্থী ধরিত্রী মোহন রায় পান ৮৯,৩৯৬ ভোট এবং কংগ্রেস প্রার্থী পান ৯৪,৫৫৩ ভোট। বিজেপি প্রার্থী তপন রায় এই নির্বাচনে ১৬,০২৯ ভোট পেয়ে তৃতীয় স্থান পান।

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র :

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী কংগ্রেস প্রার্থী বিশ্বরঞ্জন সরকারকে পরাজিত করে জয়ী হন। সৌরভ চক্রবর্তী পান ৮৯,৬৯৫টি ভোট। আর কংগ্রেস প্রার্থী বিশ্বরঞ্জন সরকার পান ৭৭,৭৩৭টি ভোট। শতকরার হিসেবে তৃণমূল প্রার্থী পান ৪৪.০৮৮% ভোট । আর বিশ্বরঞ্জন সরকার পান ৩৮% ভোট।



 ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র :

২০১৬-র বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম দেব সিপিএম প্রার্থী দিলীপ সিংকে পরাজিত করেন। গৌতম দেব পান ১০৫,৭৬৯ ভোট। সিপিএম-এর জয়ী হন। তাঁর কাছে নির্বাচনে পরাজিত হন দিলীপ সিং পান ৮১,৯৫৮ ভোট। শতকরার হিসেবে গৌতম দেব পান ৪৭.৪৮৯% ও দিলীপ সিং পান ৩৬.৭৯৮% ভোট।

মাল বিধানসভা কেন্দ্র :

২০১৬-র বিধানসভা নির্বাচনে মাল বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বুলু চিক বারাইক। তিনি সিপিএম প্রার্থী অগাস্টাস কেরকেট্টাকে পরাজিত করেন। গত ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বুলু চিক বারাইক জয়ী হন। তবে উল্লেখযোগ্যভাবে বিজেপি এই বিধানসভা কেন্দ্রে ২০১৬-র নির্বাচনে তৃতীয় স্থান দখল করে নেয়।



কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র :

কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জেমস কুজুর আরএসপির মনোজ কুমার ওরাওঁকে পরাজিত করে নির্বাচিত হন। জেমস কুজুর পান ৭৭ হাজার ৬৬৮ ভোট। মনোজ ওরাওঁ পান ৭১হাজার ৫১৫টি ভোট। শতকরা হিসেবে ধরলে জেমস কুজুর পান ৩৭.২৬% ভোট এবং মনোজ ওরাওঁ পান ৩৪.৩০% ভোট।

কালচিনি বিধানসভা কেন্দ্র :

কালচিনি বিধানসভা কেন্দ্রে ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী উইলসন চম্প্রামারি ৬২ হাজার ০৬১টি ভোট পেয়ে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন। তৃণমূল প্রার্থী পান ৩৪.৯৯% ভোট। বিজেপি প্রার্থী বিশাল লামা পান ৬০ হাজার ৫৫০টি ভোট। শতকরা হিসেবে যা ৩৪.১৪%।


নাগরাকাটা বিধানসভা কেন্দ্র :

২০১৬-র বিধানসভা নির্বাচনে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সুকড়া মুন্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জোসেফ মুন্ডাকে পরাজিত করেন। কড়া মুন্ডা পান ৫৭,৩০৬ ভোট। জোসেফ মুন্ডা পান ৫৪,০৭৮ ভোট। শতাংশের হিসেবে দেখলে তৃণমূল প্রার্থী পান ৩২.৪৬ % এবং কংগ্রেস প্রার্থী পান ৩০.৬০ % ভোট। জন বারলা ২০১৬-র বিধানসভা নির্বাচনে ৪৭,৮৩৬ ভোট পান। শতাংশের হিসেবে তিনি ২৭.০৯ % ভোট পেয়ে ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃতীয় স্থান লাভ করেন।

ফালাকাটা বিধানসভা কেন্দ্র :

ফালাকাটা বিধানসভা নির্বাচনে ২০১৬ সালে তৃণমূলের অনিল অধিকারী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর ক্ষিতীশ চন্দ্র রায়কে পরাজিত করেন। অনিল অধিকারী পান ৮৬ হাজার ৬৪৭টি ভোট । আর সিপিএমের ক্ষিতীশ চন্দ্র রায় পান ৬৯ হাজার ৮০৮টি ভোট। শতকরা হিসেবে তৃণমূল প্রার্থী পান ৪৩.৭৭% এবং সিপিএম প্রার্থী পান ৩৫.২৬% ভোট।


মাদারিহাট বিধানসভা কেন্দ্র :

মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র মনোজ টিজ্ঞা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পদম লামাকে পরাজিত করেন। মনোজ টিজ্ঞা পান ৬৬ হাজার ৯৮৯টি ভোট। আর তৃণমূলের পদম লামা পান ৪৪ হাজার ৯৫১টি ভোট । শতকরা হিসেবে বিজেপি প্রার্থী পান ৪৩.৯৮% ভোট আর তৃণমূল প্রার্থী পান ২৯.৫১% ভোট।

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র :

ধূপগুড়ি বিধানসভা ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মিতালি রায় ৯০ হাজার ৭৮১টি ভোট পেয়ে সিপিএম প্রার্থী মমতা রায়কে পরাজিত করেন। মমতা রায় পান ৭১ হাজার ৫১৭টি ভোট। বিজেপি তৃতীয় স্থান পায় এই বিধানসভা নির্বাচনে।


ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র :

ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অনন্তদেব অধিকারী ১ লক্ষ ৮৩৭টি ভোট পেয়ে নির্বাচনে জয়ী হন। তিনি ৪৭.৮৫% ভোট পান। অনন্তদেব অধিকারীর কাছে পরাজিত হন ছায়া দে। ছায়া দে পান ৬৫ হাজার ৯৩০ ভোট। শতকরা হিসেবে যা ৩১.২৯%।

রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র :

২০১৬-র বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খগেশ্বর রায় সিপিএম প্রার্থী সত্যেন্দ্রনাথ মন্ডলকে পরাজিত করেন। ২০১১ সালেও তৃণমূল প্রার্থী খগেশ্বর রায় জয়ী হয়েছিলেন। বিজেপি ২০১৬-র নির্বাচনে এই কেন্দ্রে চতুর্থ স্থান পায়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.